গাসসানন কানাফানির তিনটি কবিতা

সাদিক হাসান

(ক)

যদি শিশুরা মারা না যেত

যদি তারা পাখির মতো উড়ে চলে যেত আকাশে

যতক্ষণ না যুদ্ধ শেষ হয়


অতঃপর  তারা  ঘরে  ফিরত  নিরাপদে

এবং  যখন  তাদের  পিতামাতা  জিজ্ঞেস  করত

‘তোমরা  কোথায়  ছিলে?’  তারা  বলত,

আমরা  তো  মেঘের  সাথে  খেলছিলাম

 


(খ)

তোমাদের  সকল  সেনা, সমস্ত  যোদ্ধারা

সকল  ট্যাঙ্ক  এবং  সমস্ত  সৈন্যরা

পাথর  ধরা  এক  বালকের  বিপরীতে

যে  সেখানে  একা  দাঁড়িয়ে  আছে

তার  চোখে  আমি  সূর্যের  উত্তাপ  দেখি

তার  হাসিতে  দেখি  চাঁদের  পেলবতা

এবং  আমি  বিস্মিত  হই, শুধুই  বিস্মিত  হই

কে  দূর্বল  এবং  কে  শক্তিশালী?

কে  হক্ব  এবং  কে  বাতিল?

এবং  আমি  ভাবি, আমি  শুধুই  ভাবি

যদি  সত্যের  একটা  জিহ্বা  থাকত

 

(গ)

‘আঙুরবাগানে  ফুল  ফুটেছে, ভাই! আঙুরবাগানে  ফুল  ফুটেছে।’ 


আমি  দরজার  দিকে  এগিয়ে  গেলাম  যেখানে  উম্মে  সাদ  মাটির  ওপর  ঝুঁকে  বসেছিল, যেখানে  বেড়ে  উঠছিল—সে  এক  সুদূর  অতীতের  কথা, যা  সেই  মুহূর্তে  অসীম  দূরবর্তী  বলে  মনে  হচ্ছিল—সেই  শক্তপোক্ত  কাণ্ডগুলো; যেগুলো  সে  একদিন  সকালে  আমার  কাছে  নিয়ে  এসেছিল।


মাটি  ফুঁড়ে  শক্তভাবে  গজিয়ে  উঠছিল  একটি  সবুজ  মাথা, যার  নিজস্ব  এক  কণ্ঠস্বর  ছিল।

বিজ্ঞাপন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments