আলতাফ শাহনেওয়াজ

আলতাফ শাহনেওয়াজ জন্মগ্রহণ করেন ২৫ জুন ১৯৮১ সালে, ঝিনাইদহ শহরে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লেখালেখির শুরু করেন ‘নির্লিপ্ত নয়ন’ ছদ্মনামে, ছোটকাগজে। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো— রাত্রির অদ্ভুত নিমগাছ (২০১১), আলাদিনের গ্রামে (২০১৬) এবং কলহবিদ্যুৎ (২০১৯)। নাট্যগ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে নৃত্যকী (২০১৬)। তিনি ছোটকাগজ ঢেল সমুদুর (২০০১) ও শাখাভরা ফুল (২০০৯) সম্পাদনা করেছেন। আলাদিনের গ্রামে কাব্যগ্রন্থের জন্য তিনি ‘আদম সম্মাননা ২০১৬’ (ভারত) এবং নৃত্যকী গ্রন্থের জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ লাভ করেন।