শহিদ ওসমান হাদিকে

সুলাইম মাহমুদ

রাজকুমার


সে কোন সাহসে 

বীর ওসমান হাদি

এখনই গাইবে শুনো

আজাদি! আজাদি! 

 

এমন রাজকুমার 

দেখো নাই হায়

যে নিজের শহিদির 

কাহিনি শুনায়!

 

কোন সে মাটির ভাষা

কোন চেনা সুরে

দরদে ও বিদ্রোহে

ডাকে সে তোমারে!

 

তারে খুঁজো ময়দানে

কোথায় সে আছে?

তোমারও শরীর আজ 

রক্তে ভেসেছে!

 

(জানুয়ারি ২০২৬)

 


দরবেশ ওসমান হাদি


তুমিও এই ভূখণ্ডে বেড়ে উঠছো

চিনতে পারো কি কারা এই নারীপুরুষ 

এই রক্তে ধোয়া সড়কে এতেকাফরত

আজাদির স্লোগান দেয় স্বতস্ফূর্ত গলায়

সহজ বাংলা ভাষায় আল্লাহু আকবর!

এই পথ দেখায়ে যায় কোন দরবেশ!—

ওসমান হাদি! বীর ওসমান হাদি!—

কোন মুড়ি-মুড়কি-বাতাসা কুড়ায়ে পাওয়ার 

লোভে, তোমার বাপ-মা-শিশু-ভাই-বোন

কান্নারত তার সমাধির পাশে দাঁড়ায়ে

ফেটে পড়ে ফানা হয়ে যায় বিক্ষোভে!

ওই রক্ত আর অশ্রুর কোনো অর্থ নাই

তুমি এই লড়াই আর ইনসাফের কথা

না লিখলে—যদি তার সাহস ও দরদের

উচ্চারণে সমস্বরে বিলীন না হও তুমি

হাদির রক্তের আওয়াজ বিস্ফোরিত

হবে দক্ষিণ এশিয়ায়, আরবে আজমে

সকল মুক্তির শব্দে তার চোখের পানি

আর মোহাব্বতের কাহিনি লেখা হয়ে যাবে

দুনিয়া নতজানু হবে ওই ইতিহাসের সামনে

যে হাদি তার চেহারার রক্তে বাংলাদেশের

সার্বভৌম মানুষের নিশানা রেখে গেছে।

 

(ডিসেম্বর ২০২৫)

বিজ্ঞাপন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments