৪৩২
একশত ত্রিশ বছর পুরোনো ঐতিহ্য, মাথা উঁচু করে এখনো মধ্যাহ্নের রোদ পোহাছ্যে

কাল-পরিক্রমা অথবা কালের পরিক্রমা!

একটি সুন্দর অপরাহ্নের প্রথম প্রহর এবং ছায়া-নিরিবিলি টঙের গল্প!

দিনশেষে নাড়ি অথবা নারীর টানে বাড়িতে ফেরার প্রতিযোগিতা
শান্ত-প্রশান্ত জলের বুকে একলা মাঝি আইকা যাইতাছে জীবনের রেখা, জীবিকার তাগিদে ছুইটা চলতেছে অবিরাম, নাই কোনো ক্লান্তির দেখা!
গোধূলি বেলায় আলো ছায়ার খেলায় মত্ত নর্থবুক রোডের দ্বিতল ভবন
জমিদারী অলিন্দ! যেখানে অভাব ছিলো না একসময় প্রাচুর্যতার, সেখানে আজ নেই কেউ, আছে শূণ্যতা আর হাহাকার
নীলকুঠির দক্ষিণা বাতায়ন, যে পথে হড়হড়িয়ে প্রবেশ করে নদীর হাওয়ার দল
ঘুরছি-ঘুরি অবিশ্রান্ত, ক্লান্তিহীন, মানুষের মন ও প্রাণ জুড়াতে রাত্রি-দিন
জানি পাশেই আছো, নির্জনতার মতো কিঙবা একটু দূরে, যেহেতু প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না অন্যের বেলায় সেহেতু মাঝ দিয়ে বয়ে গেছে একটা পথ, তারপর কী? তুমি? না! তারপর একটা নদী— আনোখা নদী। সৃষ্টির যত দুঃখ কাঁধে নিয়ে যে শুয়ে আছে এখনও


🥹
ইমপ্রেসিভ! 🌻