মুহাম্মাদ হাসিবুল হাসান

শিক্ষক, লেখক ও অনুবাদক। তিনি উত্তরাস্থ জামিয়াতুল মানহাল আল কওমিয়া ঢাকা থেকে তাকমিল (দাওরায়ে হাদিস) সম্পন্ন করেন এবং মাওলানা মুসা আল হাফিজের নিকট তুলনামূলক ধর্মতত্ত্ব ও ইতিহাস বিষয়ে উচ্চতর অধ্যয়ন করেন। বর্তমানে তিনি ধামরাইয়ের জামিয়াতুশ শায়েখ ইমাম বুখারী রহ.-এ মুদাররিস হিসেবে কর্মরত। তিনি মৌলিক ও অনুবাদ মিলিয়ে একাধিক গ্রন্থ রচনা ও প্রকাশ করেছেন। তাঁর মৌলিক গ্রন্থের মধ্যে রয়েছে ‘১৮৫৭: সিপাহি বিপ্লবের ইতিবৃত্ত’, ‘মুহাম্মদ বিন কাসিম’ ও ‘উমাইয়া খিলাফতের ইতিবৃত্ত’। অনুবাদ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘দেওবন্দিয়াত’, ‘আরব ও ইসরায়েল’, ‘আওরঙ্গজেব আলমগীর’সহ আরও কয়েকটি বই। এছাড়াও তিনি চিন্তা ও মনীষা-বিষয়ক জার্নাল ‘পরম্পরা ওয়েবজিন’ সম্পাদনা করছেন এবং ‘লাজনাতুল মুসান্নিফিন বাংলাদেশ’ নামে একটি সেবাধর্মী গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।