আবু ইউসুফ
১ নভেম্বর ২০০০ সালে জন্ম নেওয়া এই কবির পড়াশোনা ও যাপন গড়ে উঠেছে আরবি ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে। কোলাহলমুক্ত নিভৃতচারী এই স্রষ্টার লেখালিখির মূল সুর— অস্তিত্বের সংকট, একাকীত্ব এবং অনুভূতির প্রতি এক অবাধ্য সততা। শব্দের ক্যানভাসে তিনি নিখুঁত কৃত্রিমতার চেয়ে মানুষের ভেতরের ভাঙচুর আর মায়াবী কোমলতাকে ফুটিয়ে তুলতেই ভালোবাসেন।
তার প্রকাশিত বইগুলো:
১. মায়ার কফিন
২. স্মৃতির জাফরানি রং
৩. আমাকে নেয়নি কোনো নিঃসঙ্গ পায়রা
৪. যেহেতু প্রেম আরবীয় হাওয়া
(আরবি থেকে অনূদিত কবিতা সংকলন)
এছাড়াও তার আসন্ন গদ্যের বই
“অন্ধ সবুজের কিনারে” প্রকাশের অপেক্ষায় রয়েছে।