সীমান্ত আকরাম
সীমান্ত আকরাম। কুমিল্লার সদর উপজেলার বসন্তপুর গ্রামে ১৯৯০ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ ও গবেষণা বিষয়ে স্নাতকোত্তর সমাপ্ত করেন। সাহিত্য পত্রিকা ‘কাঠপেন্সিল’-এর সম্পাদনা করছেন। লেখালেখির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তার সরব উপস্থিতি। তার প্রকাশিত গ্রন্থসমূহ- নক্ষত্র বিভাব, সংস্কৃতির চালচিত্র, আকাশ আমায় ভরল আলোয়, সংস্কৃতি ও নজরুল, নন্দিত নক্ষত্র ও রাতুলের সাইকেল (শিশুতোষ গল্প)
সম্পাদিত গ্রন্থ-
ঋতভ (আল মুজাহিদী সংকলন), উড়িল সোনার পায়রা (মুস্তাফা জামান আব্বাসী সংকলন), তাঁর সাথে দেখা (মুস্তাফা জামান আব্বাসী’র সাক্ষাৎকার), আসাদ চৌধুরী স্মারকগ্রন্থ, দ্রোহের কবিতা, লাল জুলাইয়ের গল্প ও শহীদ ওসমান হাদি: আধিপত্যবাদ লড়াই ও আগামীর বাংলাদেশ।