সিদ্দিকে আকবর
সিদ্দিকে আকবর একজন লেখক ও চিন্তক। তার কাজ ইতিহাস, দর্শন, রাজনীতি, ধর্মতত্ত্ব এবং বিজ্ঞানচিন্তার সংযোগস্থল ঘিরে আবর্তিত। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে, পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আধুনিকতার সমালোচনা, জ্ঞানতত্ত্বের ইতিহাস এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে সমকালীন চিন্তার পুনর্মূল্যায়নে তিনি বিশেষভাবে আগ্রহী। প্রবন্ধ, অনুবাদ ও সমালোচনামূলক লেখালেখির মাধ্যমে বুদ্ধিবৃত্তিক পরিসরে অবদান রাখার চেষ্টা করছেন। বর্তমানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক তৎপরতা ও চিন্তামূলক প্রকল্পের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।