শামস আরেফিন

কবি শামস আরেফিন। জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালের ১১ অক্টোবর সাভারে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্নের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে পড়াশোনা করেন। শিক্ষাজীবন শেষে পেশাগত জীবনে যুক্ত হন গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত কাজে। একসময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (CED)–এ গবেষক হিসেবে ও পরবর্তী সময়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গবেষণা বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গবেষণা ব্যবস্থাপক (Research Manager) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ‘ঢাকা স্কুল অব ইকোনমিক্স’-এর উন্নয়ন অর্থনীতি বিভাগে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে পাঠদান করছেন।