রিদওয়ান হাসান
রিদওয়ান হাসান একজন আলেম, সমাজ সংস্কারক এবং সংগঠক। তিনি সাধারণ আলেম সমাজের সভাপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তি। তার নেতৃত্বে সাধারণ আলেম সমাজ বৈষম্য নিরসন ও সামাজিক ন্যায়বিচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষাজীবনে রিদওয়ান হাসান বাংলাদেশের কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকলেও তিনি আধুনিক ও সংস্কারমূলক উদ্যোগের সমর্থক। তিনি মানুষের দৈনন্দিন জীবনে নবীজির সুন্নাহকে অনুকরণ করে প্রোডাক্টিভ হতে উৎসাহিত করেন। তিনি এ বিষয়ে সুন্নাহ গাইডলাইন নামে ছোট বই রচনা করেছেন, যা একই সাথে নবীজির একটি দীর্ঘতম দিনের সময়ভিত্তিক কার্যপ্রণালীর ফিরিস্তি প্রদান করে এবং এটি নবীজির সবচেয়ে ছোট সিরাতগ্রন্থগুলোর একটি। জুলাই গণঅভ্যুত্থানে তার নেতৃত্বে সাধারণ আলেম সমাজ প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে একটি কার্যকর রাজনৈতিক ভূমিকা পালন করে। তার সাহসী নেতৃত্বে সংগঠনটি কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকেছে এবং শাসনব্যবস্থার দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। রিদওয়ান হাসান আলেম সমাজের তারুণ্যকে সমাজ সংস্কার ও রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে উদ্বুদ্ধ করেছেন। তার চিন্তাধারা ও প্রভাব শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক পরিসরেও তা গভীরভাবে অনুভূত হয়।