মেহেদী হাসান
সমাজবিজ্ঞানে একাডেমিক শিক্ষা লাভ করা একজন স্বাধীন গবেষক। ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি প্রখ্যাত বহুবিদ্যাবিশারদ অধ্যাপক ড. মঈন-উদ-দীন আহমদ খানের গবেষণা-সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ সময়ে তাঁর তত্ত্বাবধানে তিনি বিজ্ঞানের ইতিহাস, দর্শন ও পদ্ধতিবিদ্যা বিষয়ে নিবিড় শিক্ষা ও গবেষণা-প্রশিক্ষণ লাভ করেন।
তাঁর গবেষণার আগ্রহের প্রধান ক্ষেত্র ধ্রুপদি ও আধুনিক সমাজতাত্ত্বিক তত্ত্ব, বাংলার সামাজিক ইতিহাস, ইসলামি বৌদ্ধিক ঐতিহ্য, বিজ্ঞানদর্শন, এবং লুডভিগ উইটগেনস্টাইন ও মার্টিন হাইডেগারের দর্শন।
তিনি তালাল আসাদের Genealogy ও Tradition ধারণার তাত্ত্বিক তাৎপর্য এবং বাংলাদেশের মাইজভাণ্ডারি তরিকার দার্শনিক ও আধ্যাত্মিক মাত্রা নিয়ে গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছেন। আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গির আলোকে তাঁর গবেষণা সমাজ, ইতিহাস, ধর্ম ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের পারস্পরিক সম্পর্ক ও আন্তঃসংযোগকে অনুসন্ধান করে।
বর্তমানে মেহেদী হাসান Bengal Institute of History & Ideas (BIHI)-এর একাডেমিক অ্যাফেয়ার্স বিষয়ক পরিচালক।