মাহদি হাসান
মাহদি হাসান। ১৯৯৬ সালের ২৫শে আগস্ট মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন লতব্দী ইউনিয়নের পুরান ভাসান চর গ্রামে জন্ম। বর্তমান সময়ে যে কজন তরুণ আলিম লেখালেখির অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখে চলছেন, মাহদি হাসান তাদের একজন। কওমি মাদরাসা থেকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে শুরু হয় লেখালেখি ও অনুবাদ সাহিত্যে তার বিচরণ ও পথচলা। ইতোমধ্যে অর্জন করেছেন বিপুল পাঠকের আস্থা ও ভালবাশা। এরই স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে পেয়েছেন ইসলামি ইতিহাস ও ঐতিহ্য ক্যাটাগরীতে ‘রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড।’ এ যাবত তার অনুবাদে ত্রিশের অধিক বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি অনুবাদ নিরীক্ষণ এবং সম্পাদনায়ও অবদান রেখে চলছেন।