ইসরাত জাহান
পেশায় ব্যাংকার। জন্মটা পটুয়াখালীতে হলেও স্কুল ও কলেজজীবন কেটেছে চট্টগ্রাম শহরে, বাবার চাকরির সুবাদে। উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
লেখকের এই পর্যন্ত দুটি উপন্যাস ও তিনটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে, যথাক্রমে—উপন্যাস ‘মেঘের গায়ে মেঘ’ আনন্দম প্রকাশনী থেকে ২০২০ সালে; ‘কেন মেঘ আসে’ বায়ান্ন প্রকাশনী থেকে ২০২১ সালে। ‘একটি বেনসন বা জংলিফুলের গন্ধ’ গল্পগ্রন্থটি উপকথা প্রকাশনী থেকে ২০২১ সালে প্রকাশিত হয়। ‘নিমপাতার পাকোড়ার নিষিদ্ধ আলিঙ্গন’ প্রকাশিত হয়েছিল অনুপ্রাণন প্রকাশনী থেকে ২০২২ সালে। তৃতীয় গল্পগ্রন্থ ‘উল্টো বুড়িগঙ্গা’ প্রকাশিত হয়েছে উপকথা প্রকাশনী থেকে ২০২৫ সালের বইমেলায়।
লেখালেখি উপন্যাস দিয়ে শুরু হলেও এই মুহূর্তে ছোটগল্প লিখতে বেশ আনন্দ পান লেখক। সেই আনন্দের সুবাদে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। ছোটগল্পে পেয়েছেন পারাপার গল্পকার পুরস্কার-২০২৩, চলন্তিকা গল্পগ্রন্থ পুরস্কার-২০২২। ‘সাংবাদিক মুহম্মদ ইয়াকুব আলী-গল্পকার’ ছোটগল্প-২০২৩-এর সংক্ষিপ্ত তালিকায় তাঁর ‘জাল’ গল্পটি নির্বাচিত হয়েছিল। সম্প্রতি পেয়েছেন কুমিল্লা কবি পরিষদ গল্পকার পুরস্কার ২০২৫।
অবসর কাটে দুই মেয়ের সাথে গল্প করে ও বই পড়ে।