ইন্দ্রজিৎ পুরোহিত
পেশায় শিক্ষক ইন্দ্রজিৎ পুরোহিত এর জন্ম ২৪ মার্চ ১৯৮৫ শিলিগুড়ি, ভারতে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেছেন। শিলিগুড়ির সূর্য সেন মহাবিদ্যালয়ে বাণিজ্য বিভাগে অস্থায়ী প্রভাষক পদে দশ বছর কর্মরত ছিলেন। ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, শিলিগুড়িতে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তরে অধ্যাপনাও করেছেন। বর্তমানে রায়গঞ্জ, ভারতে কর্মরত, ইন্টিগ্রেটেড গভঃ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অবসর সময়ে কবিতা, অনুগল্প, ছোটগল্প, নাটক লিখতে ভালোবাসেন। প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী। বিভিন্ন পত্র-পত্রিকাতে নিয়মিত লিখছেন। কবিতা বিষয়ক ইউটিউব চ্যানেল রয়েছে ‘কবিতা এখন’। তাঁর লেখায় ঘুরে ফিরে আসে প্রকৃতি ও মানুষের সম্পর্কের জটিলতা। প্রকৃতি ধরা দেয় তার কোমল ও স্নিগ্ধ রূপ নিয়ে। আবার কখনো তার কঠোর, রূক্ষ আদল ভ্রূকুটি করে। সম্পর্কের টানা পোড়েন পেরিয়ে বড় হয় মানবিক মুখ, প্রেম।