জাহিদ হাসান
প্রাবান্ধিক ও কলামিস্ট। জন্ম ২০০৩ সাল, যশোর জেলার বেনাপোল সীমান্ত এলাকার প্রত্যন্ত এক গ্রামে। একাডেমিক শিক্ষা- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছোট থেকেই বইয়ের প্রতি বিশেষ ভালোবাসার জায়গা থেকে বিভিন্ন বিষয়ে পড়াশোনায় আগ্রহ তৈরি হয়েছে। প্রধান আগ্রহের বিষয় ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি ও সংস্কৃতি। বিশ্ববিদ্যালয় জীবন শুরু থেকে বিভিন্ন পত্রিকায় সমসাময়িক বিষয়ে কলাম লেখার আগ্রহ থেকেই মূলত লেখালেখির যাত্রা শুরু হয়। ইতোমধ্যেই বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। লেখালিখি ছাড়া অনুবাদেরও কিছু অভিজ্ঞতা আছে। পাশাপাশি, ম্যাগাজিন সম্পাদনার ক্ষুদ্র অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই ক্ষুদ্র জীবন প্রবাহে।
ফেসবুক: https://www.facebook.com/zahid.ss.du
ইমেইল: zahid.ss.du@gmail.com