ড. সাজেদা হোমায়রা
লেখক, গবেষক ও শিক্ষাবিদ। জন্ম চাঁদপুরে। বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ‘Quranic Directives on Family and Social Relations’ এ বিষয়ের উপর পিএইচডি অর্জন করেছেন। ভালো লাগা ও দায়িত্ববোধ থেকে লেখালেখির শুরু। অনলাইন ভিত্তিক বিভিন্ন পোর্টালে লেখালেখির পাশাপাশি তার কয়েকটি বই ও প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে সেরা মানুষ ছিলেন যাঁরা, জীবনের স্বপ্ন চাই, সদাচার: ব্যাক্তিত্বের সৌন্দর্য, গ্লোরিয়াস ফিমেলস, মাতৃত্বের সফর ও আল কুরআনে বর্ণিত ঐতিহাসিক নিদর্শনাবলী ও বিয়ের প্রস্তুতি: ইসলামী দৃষ্টিকোণ। স্বপ্ন দেখেন ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহনশীলতায় পরিপূর্ণ একটি সমাজ এবং শান্তিময় এক পৃথিবীর।