আরিফ বিল্লাহ
পেশাগত পরিচয়ের চেয়ে নিজেকে একজন পাঠক ও তালিবুল ইলম হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি Bengal Institute of History & Ideas (BIHI)-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর জন্ম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামে। বেড়ে ওঠা চট্টগ্রামে। খুলনা দারুল উলুম মাদরাসায় জালালাইন পর্যন্ত অধ্যয়নের পর তিনি ফরিদাবাদ মাদরাসা থেকে মিশকাত এবং যাত্রাবাড়ী বড় মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
দর্শন, ভাষা, রাজনীতি এবং বাংলা ভাষায় দার্শনিক ভাষা ও পদ্ধতি নির্মাণ তাঁর আগ্রহের প্রধান ক্ষেত্র। ইসলামি ঐতিহ্য ও সমকালীন দর্শনের মধ্যে সৃজনশীল সংলাপ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি গবেষণা ও লেখালেখি করে চলেছেন। বর্তমানে তাঁর কাজের কেন্দ্রবিন্দু বাংলা ভাষায় মৌলিক দার্শনিক পরিভাষা নির্মাণ, তর্জমা এবং রাজনৈতিক-দার্শনিক চিন্তার বিকাশ।