আমীরুল ইসলাম ফুআদ
নেত্রকোনার সীমান্তবর্তী অঞ্চল কলমাকান্দার চন্দ্রডিঙা পাহাড়ের কোলে মাথা রেখে শুয়ে আছে যে সৌম্য-শান্ত রংছাতি গ্রাম, সেখানে তার জন্ম ও বেড়ে ওঠা। সবুজ বনবাদাড়ে ঝিঁঝিঁ ও জোনাকির কেলাহলে কেটেছে প্রজাপতি শৈশব। শিক্ষার জন্য কৈশোরে ছাড়েন মায়ের আঁচল। হাতেখড়ি কওমি মাদরাসায়। ঢাকার জামিয়াতু ইব্রাহিম সাইনবোর্ড থেকে আল হাইয়াতুল উলিয়া’র অধীনে তাকমীল সম্পন্ন করেন। বর্তমানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ঢাকায় অনার্স করছেন। মাঝে দুই বছর পড়েছেন উচ্চতর আরবি সাহিত্য ও ইসলামি ফিকহ।
সিরাত,ধর্মতত্ত্ব,ইতিহাস ও জীবনী সাহিত্য নিয়ে তার আগ্রহ বেশি। ইতোমধ্যে ‘আলো ফোটা ভোর’ ও ইতিহাস জনরায় ‘সিরাজউদ্দৌলা’ ও ‘বর্গি এলো দেশে’ প্রকাশিত হয়েছে। আরো কিছু ইতিহাস ও অন্যান্য কাজ প্রকাশকের টেবিলে।