আমীন মুহাম্মাদ
আমীন মুহাম্মদের জন্ম ২৩/০১/২০০৩ এ, ঢাকার রায়েরবাগে। পিতা—জনাব আনোয়ার হোসেন মধু। পড়াশোনা—কওমি মাদরাসায় বর্তমানে মেশকাত জামাতের শিক্ষার্থী। পাশাপাশি আমীন পবিত্র কুরআনের একজন হাফেজ। জীবনে এটাই তার শ্রেষ্ঠ শিক্ষা।
লেখকজীবনে আমীন মুহাম্মদ “ইসলাম দৈনিক, ২০শের স্মৃতি, বিশ্ববাণী, আসুন আগুন লাগাই!, সালামানা” প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা। এবং বিভিন্ন বিষয় ও ব্যক্তি প্রসঙ্গেও তার রচনা-গ্রন্থনা আছে নানা ম্যাগাজিনে। পাশাপাশি রাজনীতি সংস্কৃতিও তার অত্যন্ত প্রিয় বিষয়। তবে কবি পরিচয়ই আমীনের বড় পরিচয়।